1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রিকশায় গাড়ির ধাক্কা, নারী পোশাক শ্রমিক নিহত - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৬৪ বার পঠিত

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় গাড়ির ধাক্কায় কুলসুম বেগম (২৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে আগ্রাবাদ চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম আগ্রাবাদ এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার পান্নাপাড়ার বাসিন্দা আলী আকবরের স্ত্রী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, সকালে রিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন পোশাক শ্রমিক কুলসুম বেগম। রিকশাটি আগ্রাবাদ চৌমুহনীতে পৌঁছালে ময়লাবাহী একটি গাড়ি রিকশাটিকে ধাক্কা দেয়।

এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন কুলসুম। পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নদী বন্দর / জিকে

    নিউজটি শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এ জাতীয় আরো খবর..
    © All rights reserved © 2020 Nadibandar.Com
    Theme Developed BY ThemesBazar.Com