1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আতাউস সামাদ স্মৃতি পুরস্কার পেলেন ফটো সাংবাদিক রফিকুল ইসলাম - Nadibandar.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯ বার পঠিত

প্রথমবারের মতো সাংবাদিক আতাউস সামাদ স্মৃতি পুরস্কার পেলেন রয়টার্সের ফটো সাংবাদিক এবিএম রফিকুর রহমান।

রোববার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সকাল ১১টায় আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় এ পুরস্কার প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ।

সাংবাদিক শওকত মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন অধ্যাপক ড. গোলাম রহমান, কবি হেলাল হাফিজ, সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আতাউস সামাদ ছিলেন একজন অবিসংবাদিত সাংবাদিক। কাজের ক্ষেত্রে তিনি ছিলেন শতভাগ সচেতন। তার কোনো প্রতিবেদন কেউ কোনোদিন ভুল কিংবা মিথ্যা প্রমাণ করতে পারেনি।

সাংবাদিকরা বলেন, আমরা আজকাল নিজের মতো করে খবর লিখি। অদৃশ্য সূত্রের ওপর দায় চাপিয়ে দেই। অথচ আতাউস সামাদ এটা করতেন না। তিনি সূত্র ছাড়া কোনো খবর জানাতেন না। তিনি গোজামিল দিতেন না।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com