1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শেখ হাসিনার সরকার দেশের ইতিহাসে শ্রেষ্ঠ - Nadibandar.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এ সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এতো উন্নয়ন করতে পারেনি।

তিনি বলেন, এখন প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ। গ্রামগঞ্জে রাস্তাঘাট, সেতু, কালভার্টে ভরপুর, যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সব ধরনের উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি আমাকে সবসময়ই জিজ্ঞেস করেন, সুনামগঞ্জের মানুষ সরকারের সুবিধা পাচ্ছে কি না। তাদের উন্নয়ন হচ্ছে কি না। হাওরবাসীর প্রতি শেখ হাসিনার দরদ বেশি। হাওরবাসীর কথা চিন্তা করেই শেখ হাসিনা টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন। একসময় এ অঞ্চলের মানুষ এসব চিন্তাই করতো না।’

শেখ হাসিনার সরকার নারীবান্ধব উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) নারীদের খুব সম্মান করেন। তিনি হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজ আপনাদের মাঝে যে টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হচ্ছে তার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। টিউবওয়েলের পানি শুধু পাঁচজনের নয়, আশপাশের মানুষদের দেবেন। বাধা দেবেন না। কারণ এটা আল্লাহর নিয়ামত।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com