1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মোড়কজাতকরণ সনদ না থাকায় জরিমানা ২৫ হাজার - Nadibandar.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৪ বার পঠিত

পণ্য মোড়কজাতকরণ সনদ ও ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় রাজধানীর বেইলি রোডের এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেইলি রোডে অভিযান চালিয়ে আল-খাব্বাজ নামে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

 

বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স আল-খাব্বাজের পাউরুটি পণ্যে মোড়কজাতকরণ সনদ না থাকায় ও ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযানে ঊর্ধ্বতন পরীক্ষক মো. বিল্লাল হোসেন ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com