1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ডিএমপিতে ৫ কর্মকর্তার পদায়ন - Nadibandar.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২২ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ পদায়নের এ তথ্য জানিয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামানকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কমিশনারের স্ট্যাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান মনিরকে লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলামকে ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আফসার উদ্দিন খাঁনকে গোয়েন্দা মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com