1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিএফইউজের নির্বাচন হাইকোর্টে স্থগিত - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৩ বার পঠিত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২৩ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর ফলে ওইদিন আর ভোট গ্রহণ কার যাবে না।

একই সঙ্গে রুল জারি করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌসের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তীর্থ সলিল পাল।

ভোটার তালিকায় একজনের নাম না ওঠায় তার নাম তালিকাভুক্ত করার দাবিতে করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ সলিল পাল। তার সঙ্গে ছিলেন মো. নুরুল করিম।

ব্যারিস্টার তীর্থ সলিল পাল আরও জানান, আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কিন্তু ওই নির্বাচনের জন্য প্রস্তুত ভোটার তালিকায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস তার নাম না পাওয়ায় রিট আবেদন করেন। যদিও তিনি সিউজের রেগুলার মেম্বার এবং সাবেক সেক্রেটারি। সিউজের লিস্টে ওনার নাম থাকলেও বিএফইউজের ভোটার লিস্টে নাম না থাকায় সংক্ষুব্ধ হয়ে রিট আবেদেন করেন।

তিনি বলেন, রিটে তার পক্ষে আমরা ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা এবং নাম তালিকাভুক্ত না করা পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলাম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), রেজিস্ট্রার ট্রেড অর্গানাইজেশন ও বিএফইউজেকে রিটে বিবাদী করা হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের তালিকা গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। যেখানে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১টি মনোনয়নপত্র বাতিল হওয়ায় ৩৩ জন প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হয়।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com