আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৯৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৭০২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭৭ লাখ ১ হাজার ৭১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ২০৮ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৪৩ হাজার ১৪৯ জন। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৬৯৭ জন।
আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।