1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
যশোরে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতা নিহত - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

ট্রাকের ধাক্কায় শামীম রেজা (৩৫) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসার কাজে মোটরসাইকেলে করে যশোরে যাচ্ছিলেন শামীম। নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com