1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মাঠে মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে আতিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আতিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল জলিল মিয়া জানান, আজ ধানমন্ডি ঈদগাহ মাঠে ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটার সময় মেশিনের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন আতিকুল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আতিকুল ওই মসজিদের খাদেম ছিলেন। তিনি ওই মসজিদেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com