1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১২০ বার পঠিত

কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে। সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলামের পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

সোমবার রাত ১১টা ২০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের প্রথম চালান এবং আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজের দ্বিতীয় ও রাত ১১টা ২০ মিনিটে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের তৃতীয় চালান পৌঁছানোর কথা রয়েছে।

বিবরণীতে বলা হয়, আজ ও আগামীকালের তিনটি চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com