1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
চট্টগ্রামে হোটেল পেনিনসুলার বেজমেন্টে আগুন - Nadibandar.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৮২ বার পঠিত

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে অবস্থিত আবাসিক হোটেল পেনিনসুলায় আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে হোটেলটির বেজমেন্টে এ আগুন লাগার ঘটনা ঘটে। সর্বশেষ সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রাপ্ত খবরে আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে জিইসি মোড় এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দু’টি ইউনিটের পাঁচটি গাড়ি পাঠানো হয়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com