1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেফতার - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৩৮ বার পঠিত

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ।

তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়।

নিউটন দাশ আরও বলেন, গ্রেফতারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান গুলশান জোনের এ কর্মকর্তা।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com