রাজধানীর সায়েদাবাদ করাতিটোলা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। তার পরনে সাদা হাফহাতা শার্ট ও চেক লুঙ্গি রয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকালে করাতিটোলা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ জানান, সকালে সায়েদাবাদ করাতিটোলা এলাকায় রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে।
নদী বন্দর / সিএফ

