1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মিরপুর থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৪৪ বার পঠিত

রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার শিশুর সবাইকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা ও রাজধানীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া চার শিশু হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া ও মেরিনা।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুইজন নিখোঁজ হয় গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুইজন নিখোঁজ হয় গত ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হয় জাকিয়া ও জামিয়া। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় রোদসী স্টেলা ও মেরিনা।

তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল তা এখনও জানা যায়নি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com