1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২ - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (৬ অক্টোবর) ভোরে সুয়াগাজী ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলার সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুরের জামিল (৩২) ও একই উপজেলার বাটপাড়া গ্রামের মোজাম্মেল (৩৩)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বুধবার ভোরে মহাসড়কের ভাটপাড়া এলাকায় মহাসড়কের পাশে ব্যাটারিচালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাভার্ডভ্যানের চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com