1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাংলাদেশকে প্লেন চলাচল চুক্তি সইয়ের প্রস্তাব সুইজারল্যান্ডের - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৮৯ বার পঠিত

দু’দেশের মধ্যে পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে প্লেন চলাচল চুক্তি সইয়ের প্রস্তাব করেছে সুইজারল্যান্ড।

বুধবার (৬ অক্টোবর) রাজধানীতে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এ চুক্তি সইয়ের প্রস্তাবনা দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন ও দু’দেশের মধ্যে পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে চুক্তিটি সই করতে চায় সুইজারল্যান্ড। এ সময়ে পর্যটন শিল্পের উন্নয়নে একত্রে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, প্লেন চলাচল চুক্তি সইয়ের বিষয়ে সুইজারল্যান্ডের প্রস্তাবটি যথাযথ প্রক্রিয়া বাস্তবায়ন করে যথাসময়েই সম্পাদন হবে। প্লেন চলাচল চুক্তি সইয়ের ফলে দু’দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বাড়বে, ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। পর্যটন ও এভিয়েশন শিল্পের উন্নয়নে দু’দেশের একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com