1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে চারজনের মৃত্যু - Nadibandar.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২০৬ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। তবে এই সময়ে করোনায় কেউ মারা যায়নি।

মৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাটের ওসমান গনি (৬০), গফরগাঁওয়ের আব্দুল খালেক (৫২), টাঙ্গাইল মধুপুরের আবু বকর (৬৫) এবং গাজীপুর শ্রীপুরের সোহরাব (৩৮)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, আইসিইউতে আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com