1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
তেজগাঁওয়ে গাড়ি থেকে উদ্ধার মরদেহে ক্ষতচিহ্ন দেখা গেছে: পুলিশ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৩৬ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার মরদেহে ক্ষতচিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড কি না তা তদন্তের পরে বলা যাবে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. শের আলম এ তথ্য জানান।

তিনি জানান, নিহতের নাম সজল কুমার ঘোষ। তিনি ধানমন্ডির এক বাসিন্দার গাড়িচালক ছিলেন। চলিত মাসের ৭ তারিখ থেকে তিনি নিখোঁজ হন। পরে মালিকের পক্ষ থেকে ধানমন্ডি থানায় নিখোঁজের একটি জিডি করা হয়। শনিবার দিনগত রাতে তেজগাঁওয়ে কালো রঙের একটি পাজেরো গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। টয়োটা ব্র্যান্ডের ওই গাড়িতে অর্ধগলিত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরের ক্ষতচিহ্ন দেখা যায়। এটি হত্যাকাণ্ড কি না এখনই বলা যাচ্ছে না। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

মো. শের আলম জানান, ঢাকা মেট্রো-ঘ-১১-৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না। মরদেহ উদ্ধারের পর সব আইনি প্রক্রিয়া শেষে সেটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com