1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় তরুণ নিহত - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

রাজধানীতে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় রাহিমুল কবির (২৩) নামে এক তরুণ মারা গেছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরের দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম জানা যায়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো জুয়েল মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। চেষ্টা চলছে ঘাতক গাড়ি শনাক্তে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com