1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রমে ঢাকাবাসীর দুর্ভোগ বাড়ছে: তাপস - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ বার পঠিত

বিভিন্ন সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রমের ফলে ঢাকাবাসীর দুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ অক্টোবর) সকালে নগরীর কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান ডিএসসিসি মেয়র।

ফজলে নূর তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে আমরা কার্যক্রম শুরু করেছি। কমলাপুর রেলস্টেশনের আশপাশের জায়গায় ব্যাপকভাবে জলাবদ্ধতা থাকে। গত বছর এসব জায়গায় জলাবদ্ধতা হয়েছিল। সেজন্য আমরা কাজ শুরু করেছি। বড় বড় নর্দমার সংযোগের কাজ শুরু করেছি। যেটা আগে ছিল না। তিনি বলেন, এভাবে আমাদের ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম চলমান। আমরা আশাবাদী জলাবদ্ধতা সম্পূর্ণভাবে নিরসন হবে।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের বিভিন্ন মার্কেট বেদখল হয়ে আছে। বিভিন্ন দুর্বৃত্ত আমাদের মার্কেটগুলো দখল করে রেখেছে। মতিঝিল এজিবি কলোনি মার্কেট বেদখলে ছিল। মামলা-মোকাদ্দমা করে নিষেধাজ্ঞা দিয়ে মার্কেটের দোকানগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দোকানগুলো দখলমুক্ত করেছি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com