1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
তাইওয়ানে ১৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক প্রাণহানির শঙ্কা - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার পঠিত

তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে বহু মানুষ হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন ‘অত্যন্ত ভয়াবহ’ ছিল। এতে বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

 

শহরটির দমকল প্রধান লি চিং-হসিউ ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, ১৩টি মরদেহ সরাসরি মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালে পাঠানো আরও ৫৫ জনের মধ্যে ১৪ জনের শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি।

হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

তবে লি জানিয়েছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। দমকমলকর্মীরা এখনো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com