1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
প্রবাসী কর্মীদের জন্য সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে: মন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৪৩ বার পঠিত

প্রবাসী কর্মীদের জন্য বিমানবন্দরের নিকটে সাপোর্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, বিদেশগামী এবং বিদেশ ফেরত কর্মীদের সাময়িক আবাসনসহ তাদের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় সুবিধাদি প্রদানের জন্য সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে। এছাড়াও প্রবাসী কর্মীদের কম খরচে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য রাজধানীর ভাটারায় একটি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার স্থাপন করা হচ্ছে।

রোববার (১৭ অক্টোবর) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ অডিটোরিয়ামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বর্তমান সরকার প্রবাসী বান্ধব উল্লেখ করে ইমরান আহমদ বলেন, সরকার সবসময় প্রবাসী কর্মীদের কল্যাণের জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাঝে বছরে ১২ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু ভাতা প্রদান নয়, আমাদের প্রত্যাশা প্রতিবন্ধী সন্তানরা যেন সুচিকিৎসার মাধ্যমে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারে।

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের প্রতিবন্ধী সন্তানদের মাঝে ভাতা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, ভাতার পরিমাণ যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো সরকার প্রবাসী কর্মীর পরিবারের পাশে রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি, বোয়েসের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমেদ খান প্রমুখ।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com