1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ভাড়া নির্ধারণে সরকারের সঙ্গে বৈঠকে লঞ্চ মালিকরা - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন মালিকরা। রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত রয়েছেন।

বৈঠকের শুরুতে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বলেন, ‘তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া যদি সমন্বয় করতে হয়, তবে সেটা কীভাবে করবো, সেজন্যই আজকে বসেছি। কমিটির একটা প্রস্তাবনা রয়েছে, তারা চিঠিপত্র দিয়েছিলেন। সেটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমরা সমবেত হয়েছি।’

 

মাহবুব উদ্দিন আহমদ বলেন, ‘আমরা ভাড়া বাড়ানোর একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ২০১৩ সালের পর লঞ্চভাড়া আর বাড়েনি। তেলের মূল্যটা অনেক বেশি বৃদ্ধি হওয়াতে মালিকদের পক্ষে লঞ্চ পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। আমরা চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম, আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তিনি আজকে আমাদের সঙ্গে বসেছেন।’

গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাবের আশঙ্কায় এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রেখেছেন মালিকরা। লঞ্চ মলিকরাও সরকারের কাছে ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দেন। শনিবারের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

 

শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা থেকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে লঞ্চভাড়া দ্বিগুণ বাড়ানোর বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়।

প্রস্তাবে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন মালিকরা।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com