1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মুরগির গাড়িতে বিশেষ কায়দায় ফেনসিডিল বহন, গ্রেফতার ৩ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৪৭ বার পঠিত

মুরগি পরিবহনের গাড়ি থেকে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজু হাসান (৩৩), মো. সাকিব হোসেন (২৩) ও মো. রবিউল ইসলাম (৩৫)।

সোমবার (৮ নভেম্বর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় মাদকের একটি চালানের লেনদেনের বিষয়ে জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে তারা নজরদারি শুরু করে ও চালানটির গতিবিধি অনুসরণ করতে থাকে। রোববার রাতে র‌্যাবের দলটি রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাঁধ তিন রাস্তার মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে।

 

সোমবার ভোরে মুরগি ও ছাগল বোঝাই একটি পিকআপ ওই স্থানে পৌঁছালে থামার জন্য সংকেত দেয়া হয়। এসময় গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ফেনসিডিল বহন করে আসছিলেন। এরপর তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদককারবারি ও মাদক সেবনকারীদের কাছে হস্তান্তর করেন তারা।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com