1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মতিঝিলে বৃদ্ধের মরদেহ উদ্ধার - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

রাজধানীর মতিঝিল টিএনটি কলোনি জামে মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা (৭৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে থেকে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তিনি ওই এলাকায় ভবঘুরে হিসেবে থাকতেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। উদ্ধারের সময় তার পরনে ছিল চেক লুঙ্গি ও গেঞ্জি।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com