1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শিল্প পুলিশের বিলুপ্তি চায় আইবিসি - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৫১ বার পঠিত

শ্রমিকদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ তুলে শিল্প পুলিশের বিলুপ্তি চেয়েছে পোশাকশ্রমিকদের সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। একই সঙ্গে শ্রমিকদের জন্য পুনরায় মজুরি হার ঘোষণা, শ্রমিক নেতাদের গ্রেফতার-হয়রানি বন্ধসহ ৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, করোনাকালে লকডাউনের মধ্যে পোশাকশ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা সচল রেখেছে। অন্যদিকে মালিকরা করোনা পরিস্থিতির সুযোগে শ্রমিক ছাটাই ও মজুরি কর্তন করছে।

 

তারা আরও বলেন, শ্রম অধিদপ্তর (ডিওএল) এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী মালিকদের স্বার্থ রক্ষায় শিল্প মালিকদের অনৈতিক কাজে উৎসাহ জুগিয়েছে।

সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা দূর করা, শ্রম আইন ও শ্রম বিধিমালা আইএলও কনভেনশন ৮৭ ও ১৮ অনুযায়ী সংশোধন করা, দেশের সব পোশাক-শিল্প অঞ্চলে মালিক ও সরকারি উদ্যোগে শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা, শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার জন্য সোশ্যাল সেইফটি নেট গড়ে তোলার ব্যবস্থা করা, দেশের চারটি বৃহত্তর পোশাক-শিল্প অঞ্চলে (গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম) এলাকায় শ্রমিকদের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট শ্রমজীবী হাসপাতাল প্রতিষ্ঠা করা ও মালিকপক্ষ অবলম্বনকারী শিল্প পুলিশকে অবিলম্বে বিলুপ্ত করা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com