1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ঢাকা-প্যারিস ৩ চুক্তি, ৩৩০ মিলিয়ন ইউরো সহায়তা - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

ঢাকা-প্যারিসের সঙ্গে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত তিনটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, করোনা মোকাবিলা ও উন্নয়ন প্রকল্পের জন্য ৩৩০ মিলিয়ন ইউরো সহায়তা পাবে বাংলাদেশ।

বুধবার (১০ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর চলাকালে এ চুক্তি হয়।

সচিব জানান, আর্থিক সহায়তা দিচ্ছে এজেন্সি ফ্রান্স ডেভলোপমেন্ট (এএফডি)। সংস্থাটি করোনা মোকাবিলায় ২০০ মিলিয়ন ইউরো দেবে বাংলাদেশেকে। আর ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো।

এ নিয়ে বাংলাদেশকে দেওয়া এএফডি’র মোট সহায়তা এক বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। এর আগে সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দিয়েছিল।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণে সহযোগিতা জোরদারে ফ্রান্সের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সই করে।

তিনটি চুক্তি সইয়ের মধ্যে উল্লেখিত দুটির কথা জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। খবর: বাসস

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com