1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রেড অ্যালার্ট নয়, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি রেড অ্যালার্ট জারি করতে হবে। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য টহল ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ সদস্যদের সব সময়ই সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। সামনে ২৮ ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের যেন কোনো সহিংসতা না হয়, এজন্য দেশব্যাপী সব থানায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

অনুরূপভাবে রাজধানীতেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় না ঘটে, সেজন্য সব পুলিশ সদস্যকে টহল ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। এটি পুলিশের একটি চলমান প্রক্রিয়া।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com