1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বীর মুক্তিযোদ্ধা নিহত - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গরুর গাড়িতে ধাক্কা লেগে মোজাম্মেল হক বিশ্বাস (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাথান গাছি বেলেমাঠে এ দুর্ঘটনা ঘটে।

মান্দারবাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুর রহমান জানান, সকালে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক তার নিজ মোটরসাইকেলে মহেশপুর শহরে যান। মহেশপুরের কাজ শেষ করে বাথানগাছি বাড়ি ফেরার সময় বেলেমাঠ এলাকায় একটি মোড় টার্নিং নিতে গিয়ে ধান টানা গরুর গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় চৌগাছা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, ঘটনা শুনেছি তবে এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com