1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
গণতন্ত্র শৃঙ্খলমুক্ত করতে সংগ্রাম করছেন শেখ হাসিনা - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

রোববার (৫ ডিসেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন কাদের।

পঁচাত্তরের পর গণতন্ত্র ষড়যন্ত্রের বেড়াজালে বারবার বলি হয়েছে, নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বারবার লাশ বানানো হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছেন।

অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও গণতন্ত্র এখনো পরিপূর্ণতা পেয়েছে তা দাবি করা যায় না- জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে গণতন্ত্রের এই অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

তিনি বলেন, এর জন্য গণতন্ত্রপ্রিয় সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

পঁচাত্তরের পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে ক্ষমতার মঞ্চে বসে সেই অপশক্তির দোষররা এখনো বেঁচে আছে, গণতন্ত্রের অভিযাত্রায় তারাই বারবার বাধা সৃষ্টি করে চলেছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com