1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মোবাইল ফোনকে কেন্দ্র করে ওমান প্রবাসীকে কুপিয়ে হত্যা - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

মোবাইল ফোনকে কেন্দ্র করে ওমান প্রবাসী মাহবুব হোসেন (২৮) ও স্থানীয় বখাটে যুবক সাদ্দাম হোসেনের (২২) মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে গত ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে মাহবুবকে ফোনে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে সটকে পড়েন সাদ্দাম।

এ ঘটনায় সিআইডির এলআইসির একটি চৌকস টিম হত্যাকাণ্ডের প্রধান আসামি সাদ্দাম হোসেনকে চট্টগ্রামের হাটহাজারী থানার চারতি নোয়াহাট এলাকা থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, নোয়াখালীর সোনাইমুরি উপজেলার মেরীপাড়া গ্রামের ওমান প্রবাসী মাহবুব হোসেন করোনা মহামারির সময়ে দেশে ফেরার পর থেকেই বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ তৈরি হয় স্থানীয় বখাটে যুবক সাদ্দাম হোসেনের। এরপর একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গত ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে মাহবুবকে ফোনে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে সাদ্দাম দ্রুত পালিয়ে যান।

 

এই ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুরি থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনাটি দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে ও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ গুরুত্বের সঙ্গে প্রচারিত হলে সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাদ্দাম জানান, তার সঙ্গে নিহত মাহবুবের আগে থেকেই শত্রুতা ছিল। মাহবুব করোনার আগে ওমানে কর্মরত ছিলেন। মহামারি চলাকালে চাকরিচ্যুত হয়ে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরত আসার পর মাহবুবের সঙ্গে সাদ্দামের বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা তৈরি হয়। কয়েকদিন আগে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপরেই সাদ্দাম মাহবুবকে হত্যার পরিকল্পনা করেন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে সাদ্দাম ধন্যপুরে মাহবুবকে ডেকে নিয়ে ধারালো দা দিয়ে মাথায় ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com