1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
প্রশিক্ষণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ গেলো যুদ্ধজাহাজ আবু উবাইদাহ্ - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

সামরিক প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ্’।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় মোংলা নৌঘাঁটি ত্যাগ করে জাহাজটি। এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এ এ মামুন চৌধুরী ও নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা এবং নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ও দুই শতাধিক নৌসদস্য নিয়ে প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরের উদ্দেশে যাত্রা করা বানৌজা আবু উবাইদাহর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুজ্জান। এই শুভেচ্ছা সফরের সমুদ্রযাত্রায় বানৌজা আবু উবাইদাহ্ প্রায় ৪০০০ নটিক্যাল মাইল বা প্রায় ৭৫০০ কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দেবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ওই প্রশিক্ষণ এবং শুভেচ্ছা সফরে নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকদের দেশ দুটির নৌবাহিনীর কর্মকাণ্ডসহ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্মুখ ধারণা অর্জিত হবে।

জাহাজটির এ সফর বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সফর শেষে জাহাজটির আগামী ০৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com