1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দেশকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা: খাদ্যমন্ত্রী - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাক হানাদার বাহিনীর দোসর আলবদর, আল শামস ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব
কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, তারা এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভেবেছিল বাংলাদেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আবার পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এ দেশকে চলতে হবে। কিন্তু তারা বুঝতে পারেনি বাঙালি বীরের জাতি। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে মাতৃভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে এ বাঙালি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা। তিনি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তিসংগ্রামের জন্য প্রস্তুত করেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এ সময় তিনি বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপালসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com