1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান উদ্বোধন - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বাংলাদেশে মাল্টিসেক্টরাল সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান উদ্বোধন করেছেন।

সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান চালুর ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডান্ডান চেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, প্লাস্টিক হুমকি মোকাবিলায় বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিশ্বব্যাংকের সহযোগিতায় প্লাস্টিক দূষণ কমানোর জন্য কয়েকটি উদ্যোগ এবং পরবর্তীতে এই কর্ম পরিকল্পনার প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। মধ্যম আয়ের দেশের উপযোগী বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

তিনি বলেন, কর্মপরিকল্পনায় থ্রি আর (যেমন- রিডিউস, রিইউজ এবং রিসাইকেল) কৌশলের ওপর জোর দেওয়া হয়েছে যা সরকার সামগ্রিক সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে আরও বেশি লোককে উৎসাহিত করতে হবে। তিনি প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার করার জন্য এবং আগে থেকেই ব্যবহার করা জিনিসগুলোকে রিসাইকেল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধভাবে সর্বাত্মক চেষ্টা করি তবে সময়মতো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা আমাদের শহর এবং দেশকে আবার পরিষ্কার এবং সবুজ করতে পারবো।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিইও মো. সেলিম রেজা, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে, ওয়েস্ট কনসার্নের নির্বাহী পরিচালক আবু হাসনাত মো. মাকসুদ সিনহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া চৌধুরী।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com