1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ঢাকায় জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন, আ’লীগের শ্রদ্ধা - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

প্রথম জানাজা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলোচিত রাজনীতিক জয়নাল আবেদীন হাজারীকে শেষ বিদায় জানিয়েছে ঢাকাবাসী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি ৭৫-পরবর্তী সময়ে রাজনীতিতে জয়নাল হাজারীর অবদান তুলে ধরেন।

জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। জাসদের পক্ষ থেকে ফেনীর সংসদ সদস্য শিরীন আখতার শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসিম কুমার উকিল, যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

জানাজা শেষে মরদেহ ফেনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনি পাইলট স্কুল মাঠে, পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার বাসভবন প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com