1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কলকাতার মেয়র হিসেবে আজ শপথ নেবেন ফিরহাদ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন ফিরহাদ হাকিম। শপথগ্রহণ উপলক্ষে কলকাতা পৌরভবনে সাজ সাজ রব। এই প্রথম পৌরভবনের ভেতরে মঞ্চ তৈরি করে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথিদের বসার জন্য সব মিলিয়ে প্রায় ৫০০টি আসনের ব্যবস্থা করা হয়েছে। মূল মঞ্চে থাকছে প্রায় ৩০টি আসন।

মঙ্গলবার মেয়রের পাশাপাশি চেয়ারপারসন ও মেয়র পরিষদের সদস্যরাও শপথ নেবেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় টাউন হলে শপথ নিয়েছিলেন। তার আগের সব মেয়র শপথ নিয়েছিলেন পৌরভবনের সভাকক্ষে। এবার ঘটছে ব্যতিক্রম। পৌরসভার লনে মঞ্চ ও মণ্ডপ তৈরি করে মেয়রের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শপথ নেওয়ার পর মেয়র, চেয়ারপারসন ও মেয়র পরিষদের ঘরে তাদের নামফলক বসানো হবে বলে জানা গেছে।

মেয়রের অফিসও নতুন করে সাজানো হয়েছে। মেঝেতে নতুন কার্পেট বিছানো হয়েছে। দেওয়ালে লাগানো হয়েছে নতুন ওয়ালপেপার। ঘরের আলোকসজ্জাও নতুন করে করা হয়েছে। মেয়রের চেয়ার-টেবিলসহ যাবতীয় আসবাব পালিশ করা হয়েছে। মাসখানেক আগে থেকেই মেয়রের ঘরের যাবতীয় সামগ্রী বাইরে বের করে পুরো ঘর পরিষ্কার করা হয়।

 

শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতার সব বিধায়ক, মন্ত্রী ছাড়াও সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক বিশিষ্ট চিকিৎসকও সেই অনুষ্ঠানে থাকতে পারেন।

পৌরসভার একজন কর্মকর্তা জানান, শপথ নেওয়ার পরে দপ্তর বণ্টনের ঘোষণা হলেই মেয়র পরিষদের অফিসের সামনে তাদের নামফলক বসানো হবে। সোমবার রাতের মধ্যে মণ্ডপ ও মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। এদিকে, শপথ অনুষ্ঠান উপলক্ষে পৌরভবনের নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com