1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
দূর হলো শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে - Nadibandar.com
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২১৭ বার পঠিত

আবারও বেড়ে গেল তাপমাত্রা। দুদিনের ব্যবধানে ফের শৈত্যপ্রবাহ দূর হলো। বুধবার দেশের ৭ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। শৈত্যপ্রবাহ না থাকলেও ঢাকাসহ সারাদেশে রাতে বেশ শীতের অনুভূতি রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দেশের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামী তিন দিন দিনের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বুধবার রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩০ ডিগ্রি সেলসিয়াস।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com