1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শ্রম ভবনে অগ্নিনির্বাপণ মহড়া - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ বার পঠিত

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

অগ্নি দুর্ঘটনায় সচেতনতা সৃষ্টিতে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী এ মহড়ার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম সচিব বলেন, প্রতি বছর অগ্নিকাণ্ডে অনেক জানমালের ক্ষতি হয়। বড় বড় শিল্প-প্রতিষ্ঠান ধ্বংস হয়। অনেক প্রাণহানি ঘটে। অতি গুরুত্বপূর্ণ এ বিষয়ে সবার সচেতনতা খুবই জরুরি। অগ্নি সচেতনতায় ৮০ শতাংশ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব।

পরিবারের সব সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কৌশলগুলো জেনে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে। সবার কাছে ফায়ার সার্ভিসের ফোন নম্বর সেভ করে রাখার পরামর্শ দেন বক্তারা।

মহড়া অনুষ্ঠানে শ্রম অধিদপ্তের মহাপরিচালক গৌতম কুমারের সভাপতিত্বে গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফজলুর রশিদ বক্তব্য দেন।

ঘণ্টাব্যাপী এ মহড়ায় কীভাবে এবং কত দ্রুত আগুন নেভানোর পদক্ষেপ নিতে হবে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিতে হবে এবং আটকেপড়া মানুষদের উদ্ধার করার পদ্ধতি দেখানো হয়।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com