1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না কনস্টেবল তাজুলের - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ বার পঠিত

এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন পুলিশের কনস্টেবল তাজুল ইসলাম (৩৫)। স্বজনদের সঙ্গে দেখা করে ফিরছিলেন নিজ কর্মস্থলে। কিন্তু একটি অজ্ঞাত গাড়ি কেড়ে নিলো তার প্রাণ।

রোববার (৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার রাজেন্দ্রবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে এবং রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

নিহত তাজুলের ভাই রেজাউল করিমের বরাত দিয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে শনিবার (৮ জানুয়ারি) নিজ বাড়ি কুড়িগ্রামে যান তাজুল। তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় সকাল ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল।

কাউনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন সরকার বলেন, সকাল সোয়া ৮টার দিকে এক অটোচালকের মাধ্যমে সড়কে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ থানায় রয়েছে।

কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কোন গাড়ি চাপা দিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com