1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আর্ন্তজাতিক কাষ্টমস দিবস উপলক্ষে হিলি সীমান্তে দুই দেশের মধ্যে মিষ্টি বিনিময় - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
হিলি প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৩১ বার পঠিত

আন্তর্জাতিক কাষ্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের মাঝে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। অন্যদিকে ভারত কাস্টমসের পক্ষ থেকেও হিলি কাস্টমসকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।

আজ ২৬ শে জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১১ টায় দিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট জিরোপয়েন্ট গেটে এই মিষ্টি বিনিময় হয়। হিলি কাস্টমসের সহকারী কমিশনার জেএম আলী হাসান জানান, আজ আর্ন্তজাতিক কাস্টমস দিবস।

এ দিবসটি আমরা নানা আয়োজনের মধ্যে উৎযাপন করলেও এবছর তা সিমিত আকারে করতে হচ্ছে মহামারী করোনা ভাইরাসের কারনে । তবে আজকে ভারতীয় কাস্টমস ও বিজিবিকে মিস্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ তারাও আমাদের মিস্টি দিয়ে শুভেচ্ছা জানান।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com