1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইভ্যালির সাত গাড়ি ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজারে বিক্রি - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ বার পঠিত

আদালতের নির্দেশে গঠিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ড আয়োজিত নিলামে প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম শেষে এ তথ্য জানান ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

 

তিনি বলেন, নিলাম খুব সুন্দর হয়েছে। আমরা গাড়ির যে মূল্য পেয়েছি তাতে আমরা খুশি। আমরা নিলামে সাতটি গাড়ি মোট দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা বিক্রি করেছি।

নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়। গাড়িটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে কিনে নেন হাবিবুর রহমান নামে এক ইঞ্জিনিয়ার।

নিলামে তোলা সাতটি গাড়ির মধ্যে ল্যান্ড ব্র্যান্ডের রেঞ্জ রোভারটি (ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮, রেজি: সন-জুন ২০) ছাড়াও ছিল টয়োটা প্রিউস (ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭, রেজি: সন-জানু ২১), টয়োটা চিএইচআর হাইব্রিড (ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২, রেজি: সন-জুলাই ২০), টয়োটা এক্সিও (ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০ এবং ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১, রেজি: সন-জানু ২১), হোন্ডা ভেসেল (ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫, রেজি: সন-জানু ২১), টয়োটার মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২, রেজি: সন-জুন ২০)।

প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com