1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কাশিয়ানীতে নির্বাচন অফিসে আগুন, পুড়ল নথিপত্র - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৪৫ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাচন অফিসে আজ রবিবার ভোরে আকস্মিকভাবে আগুন ধরে যায়। এসময়ে নীচতলায় সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারিরা অফিসে তালা দিয়ে চলে যান।

আজ রবিবার ভোরে স্থানীয়রা উপজেলা মসজিদে ফজরের নামাজ পড়ে ফিরছিলেন।

এ সময়ে উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান ছিলেন তাদের সাথে। প্রথমে তারা ধোঁয়ার গন্ধ পান এবং দেখতে পায় উপজেলা নির্বাচন অফিসের নিচতলায় আগুন ধরেছে। সমবায় অফিসার আব্দুর রহমান তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানকে অবগত করলে তিনি ফায়ার সার্ভিসে ফোন করলে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান জানান, আগুন ধরার কারণ এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ইভিএম মেশিনের ব্যাটারি থেকেও আগুন লাগতে পারে।

খবর পেয়ে জেলা নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্যা ঘটানাস্থলে আসেন। তিনি জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল রক্ষা পেয়েছে। তিনি আরো জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করে দেখা হবে এটি শুধু দুর্ঘটনা, নাকি নাশকতা।  

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com