1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
করোনায় মৃত্যুহীন আরো একটি দিন, শনাক্ত ৩২ - Nadibandar.com
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৭০ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে এ পর্যন্ত মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জনই থাকল। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩২ জন। সব মিলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন।

আজ মঙ্গলবার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন। এ সময় নমুনা সংগ্রহ হয়েছে চার হাজার ২৭৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ২৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৮৩৫টি।

এতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

নদী বন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com