1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাগেরহাটে ট্রলির ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৫৪ বার পঠিত

বাগেরহাট শহরের দড়াটানা সেতুর ঢালে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক আহত হয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম ও একই জেলার কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান। তবে আহত ভ্যান চালকের নাম-পরিচয় জানা যায়নি। 

জানা গেছে, বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘাতক ট্রলিটিও উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রেশমী নিহত হয়। আহত হয় ভ্যান চালকসহ ২ জন। হতাহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করে। আর আহত ভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com