1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৮১ বার পঠিত

নালার পাশে বসে খেলা করার সময় পানিতে পড়ে যায় দুই শিশু। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আড়াই বছরের আয়শাকে মৃত ঘোষণা করেন। দ্রুত চিকিৎসায় প্রাণে বেঁচে যায় দুই বছরের শিশু রিয়ান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামে।

নিহত আয়শা একই ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের তৌহিদ ফরাজী মেয়ে। বেঁচে যাওয়া রিয়ান পশ্চিম বানিয়াখারী গ্রামের সোহেল সিকদারের ছেলে। দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আয়শা তার মায়ের সঙ্গে মামা সোহেল সিকদারের বাড়ি বেড়াতে যায়। বেলা ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশের একটি নালার কাছে খেলা করছিল। এ সময় হঠাৎ তারা নালায় পড়ে তলিয়ে যায়। দূর থেকে ঘটনাটি রিয়ানের দাদি দেখে বাড়ির লোকজন ডেকে এনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আয়শাকে মৃত ঘোষণা করা হয়। দ্রুত চিকিৎসায় রিয়ান সুস্থ হয়ে ওঠে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই আয়শা মারা যায়। রিয়ান জীবিত থাকায় তাকে সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়া হলে সে বেঁচে যায়। রিয়ান শঙ্কামুক্ত।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, শিশু মৃত্যু বিষয়টি থানায় অবহিত করেনি কেউ। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com