1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ঢাকায় গাফফার চৌধুরীর মরদেহ - Nadibandar.com
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১১৭ বার পঠিত

অমর একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে এসে পোঁছেছে। আজ শনিবার (২৮ মে) বেলা ১১ টা ১৫ মিনিটে তার মরদেহ বহন করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  

বিমানবন্দর থেকে মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনার নেওয়া হবে।

গার্ড অব অনার ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এরপর সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।

বিকাল ৪টায় মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ নেওয়া হবে। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে স্ত্রীর কবরের পাশে বিকাল সাড়ে ৫টায় তার মরদেহ দাফন করা হবে।

আবদুল গাফফার চৌধুরী ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। ২০ মে তার প্রথম জানাজা ইংল্যান্ডের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া সেখানকার আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

নদী বন্দর/এআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com