1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজশাহীতে বিমান দুর্ঘটনা, ফ্লাইট বন্ধ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৩৫ বার পঠিত

অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যাওয়ায় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবের বন্ধ রাখা হয়েছে।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, শনিবার (৯ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩ টায় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (মডেল নং- S2AFK) অবতরণের সময় হার্ড ল্যান্ডিং এর কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যায়।

প্রশিক্ষণ বিমানের আরোহীদের মধ্যে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চীফ ইন্সট্রাক্টর পাইলট ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী সুস্থ আছেন। দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িক ভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে।

দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

তবে পাইলট সামান্য আহত হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com