1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৫৩ বার পঠিত

সরকারি সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টা ১৭ মিনিটে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছেন। সেখানে দলীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

আজ দুপুর সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় ছোট বোন শেখ রেহানা তাঁর সঙ্গে ছিলেন।

জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে।

নদী বন্দর/এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com