1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহীদের বিদায়ী সংবর্ধনা - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৯৪ বার পঠিত

অবসরপ্রাপ্ত ১৫ জন ঊর্ধ্বতন নির্বাহীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত সোমবার (৩০ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মো. মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মো. আব্দুল জব্বার, মো. সালেহ ইকবাল, এ এ এম হাবিবুর রহমান ও মো. মোশাররফ হোসাইনসহ বিদায়ী নির্বাহীরা বক্তব্য দেন।

এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com