1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৩২ বার পঠিত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব এসালা রোয়ান উইরাকুন পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন। শনিবার (৪ জুন) দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকা আসেন তিনি।

সার্ক মহাসচিবের এই সফরে বাংলাদেশ কীভাবে আরও গভীরভাবে সংস্থাটির সঙ্গে সম্পৃক্ত হতে পারে, এ বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ জোরদারের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

এই সফরে সার্ক মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকার বাইরে থাকায় বৈঠকের সম্ভাবনা কম।

শ্রীলঙ্কার কূটনীতিক এসালা রোয়ান উইরাকুন ২০২০ সালে সার্ক মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর ঢাকা আসতে চেয়েছিলেন। তবে করোনা মহামারির কারণে তার ঢাকা সফর বিলম্বিত হয়। উইরাকুনের এই সফরের মধ্যে দিয়ে দীর্ঘ ৬ বছর পর সার্কের কোনো মহাসচিব ঢাকায় এলেন। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা ঢাকা সফরে এসেছিলেন।

নদী বন্দর/এসএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com